

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ ঘটিকায় মদন উপজেলার সদর ইউনিয়নের ফেকনীর হাওরের কৃষি জমি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
সে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মোঃ রহিছ উদ্দিনের ছেলে দিদারুল হক (২৫)। সে মানসিক ভারসাম্যহীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মদন ইউনিয়নের ফেকনী হাওরে রবিবার ভোরে মাছ ধরার জন্য কিছু মৎস্য শিকারী চায়না দুয়ারী জাল তুলতে যায়। জাল তোলার সময় জেলেরা পানিতে চিৎ হয়ে থাকা একটি লাশ দেখতে পায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মদন থানার ওসি মোঃ শামছুল আলম শাহ্ জানান, 'উপজেলার ফেকনীর হাওর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় সনাক্ত করা হয়েছে। সে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মোঃ রহিছ উদ্দিনের ছেলে দিদারুল হক (২৫)। সে মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরবর্তীতে ময়না তদন্ত রিপোর্ট ও তদন্তসাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'

