ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

মুক্তিপণ না দেয়ায় ট্রলারের মাঝিকে হত্যা, নৌ ফাঁড়ি ইনচার্জকে প্রত্যাহার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা খেয়া ঘাট থেকে অপহরণের তিন দিন পর মেঘনা নদীতে লাশ উদ্ধারের পর খাগকান্দা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার রাতে পুলিশ এই কর্মকর্তাকে নারায়ণগঞ্জ নৌ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলায় প্রাথমিক প্রমাণ মিলেছে। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের কাছ থেকে কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আলমগীর হোসেন গণমাধ্যমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার সন্ধার ৬টার দিকে হৃদয়সহ ৪-৫ জন যাত্রী ট্রলার ভাড়া নিয়ে সোনারগাঁও উপজেলার বৈদ্যোর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত নয়টার দিকে তার বড় ভাই সাদ্দাম হোসেনের মুঠোফোনে ওপার প্রান্ত থেকে জানানো হয় আরিফকে অপরহরণ করা হয়েছে। দেড় লাখ টাকা মুক্তিপণ দেয়া হলে তাকে ও তার ট্রলারটি ফেরত দেয়া হবে। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানোর পর প্রথমে খাগকান্দা নৌ ফাড়িকে অবগত করা হয়। ওই রাতেই পুলিশ হৃদয়কে আটক করে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ। তাকে পরদিন ছেড়ে দেয়ার কথা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসীর তোপের মুখে নৌ ফাঁড়ি পুলিশ হৃদয়কে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার নিহতের বড় ভাই ছাদ্দাম হোসেন আড়াইহাজার থানায় আরিফের বন্ধু হৃদয়ের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে।

আরিফের বড় ভাই ছাদ্দাম হোসেন সরকার জানান, তার ফোনে শুক্রবার সকালে ও বিকেলে তার কাছ থেকে ভিন্ন নাম্বার থেকে ফোন আসে। আরিফের মুক্তিপণ বাবদ তাদের কাছ থেকে প্রথমে দেড় লাখ টাকা দাবী করে অপহরণকারীরা। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। কোন রকমের জীবিকা নির্বাহ করে। পরবর্তীতে অপহরণকারীরা তার ভাতিজা মারফত আলী ফোনে মুক্তিপণবাবদ সর্বশেষ চল্লিশ হাজার টাকা দাবী করে। তারা চল্লিশ হাজার টাকা জোগার করে অপহরণকারীদের ফোনে লোকেশনের অপেক্ষায় ছিলো। শনিবার বিকেলে খবর আসে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার রায়পুরা এলাকায় মেঘনা নদীতে একটি লাশ পাওয়া গেছে। চালিভাঙ্গা নৌ পুলিশের সহযোগিতায় তারা আরিফের লাশ শনাক্ত করে। আরিফুল ইসলামের অপহরণের হত্যার ঘটনায় খুনীদের শাস্তির দাবী ও নৌ ফাঁড়ি ইনচার্জ জয়নায়ল আবেদীদের বিরুদ্ধে উদ্ধার অভিযানে গাফিলতি নিয়ে উত্তেজনায় ছড়িয়ে পরে। এ অবস্থায় খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নালকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram