ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

আড়াইহাজারের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় কবির মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কবির উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদি নয়াপাড়া এলাকার মুজিবুর রহমান মোল্লার ছেলে। তিনি খরিয়া বাজারের টিনের দোকানদার।

শনিবার দিবাগত রাত ১০ ঘটিকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে আড়াইহাজার-বিশনন্দী রোডের বগাদী সিটি মার্কেট এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি বালুবাহী গ্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজারে বালুবাহী এ ড্রাম ট্রাকের ধাক্কায় প্রায়ই ঘটে চলছে এমন মর্মান্তিক দুর্ঘটনা। এলাকাবাসী জানায়, রাতে এবং দিনে লাইসেন্সবিহীন অদক্ষ চালক দ্বারা চালিত হচ্ছে ড্রাম ট্রাকগুলো। চালকদের দক্ষতা না থাকার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। প্রভাবশালী মাটি এবং বালু ব্যবসায়ীদের ছত্রছায়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। মাটি এবং বালু বহনের সময় গাড়ির উপরে পর্দা দিয়ে চালানোর আইন থাকলেও চালকরা সে আইন মানছেন না। ফলে রাস্তা দিয়ে চলাচলরত জনসাধারণ এবং অন্যান্য গাড়ির উপরে বাতাসে বালু উড়ে গিয়ে চোখে মুখে পড়ার কারণে জনদুর্ভোগসহ সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দীন মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram