ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

টুঙ্গিপাড়ায় আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে মোট ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের পর টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, ঐদিন বিকালে উপজেলার শিশু পার্কের পাশের সড়কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram