ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২২
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশকে মডেল হিসেবে গড়ে তুলবেন: কামরুল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মডেল হিসেবে গড়ে তুলবেন, কারন ৩১ দফা সকল স্থরের মানুষের অধিকারের কথা বলা হয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

তিনি আরও বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে থেকে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে থেকেও কখনো হাল ছেড়ে দেননি। বরং সবাইকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রামে সাহস যুগিয়েছেন বলে সেই নেতার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের ভোট দিয়ে ত্যাগের মূল্যায়ন করতে হবে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিরের উদ্যোগে পথসভায় বাদাঘাট বাজারের মেইন রোডে বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

কামরুল বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় নানামুখী নির্যাতন অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে যাননি, তেমনি আপোষও করেননি। এক ছেলে হারিয়েছেন, আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি। কতটা ভালবাসেন তিনি বাংলাদেশের মানুষকে সেই নেত্রীর জন্য ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

তিনি আরও জানান, জনগণই আমার শক্তি,সেই জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করা হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় কামরুজ্জামান কামরুল জানান, আমার মনোনয়ন বিবেচনায় রয়েছে আর আমি ধানের শীষের মনোনয়ন নিয়েই আপনাদের কে সাথে নিয়ে নির্বাচন করবো। আপনারা অতীতে আমার সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবেন কারন আমি আপনাদের তৈরি। আমি সাহেবদের জন্য সাহেব আপনাদের(জনগন) জন্য কামরুল হয়েই থাকবো।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram