ঢাকা
logo
প্রকাশিত : November 21, 2025

ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ এর জ্যেষ্ঠ কন্যা ফাতেমা জোহরা আদিবা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে Design in Architecture বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে সফলতার সঙ্গে Registered Architect হিসেবে নিবন্ধিত হয়েছেন।

রাজধানীর ঢাকার বসুন্ধরায় অবস্থিত Sunnydale International School-এ ইংরেজি মাধ্যমে এ-লেভেল সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার প্রমাণ রেখে ডিজাইন ইন আর্কিটেকচার বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে নিবন্ধিত আর্কিটেক্ট হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

ফাতেমা জোহরা আদিবা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তিনি একজন বিশ্বসেরা স্থপতি হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন।

মেয়ের এমন অর্জনে গর্বিত পিতা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ বাংলাদেশের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠিত এভারগ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড-এ বাবুগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি তিনি তাঁর জন্মস্থান বাবুগঞ্জে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও ফাতেমা জোহরা আদিবার মাতা মেহেরুন্নেসা শিরিন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram