ঢাকা
logo
প্রকাশিত : November 21, 2025

শৈলকুপায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে কিশোরের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুরের মসজিদ এলাকা নামক স্থানে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আসলাম হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত আসলাম কবিরপুর গ্রামের নাছেম আলীর ছেলে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্ধুর সাথে মোটরসাইকেলে চরে যাওয়ার সময় আসলাম হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, মোটরসাইকেল থেকে পরে আসলাম নামের এক কিশোর মারা গেছে। পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram