

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া নামক এলাকায় ৫৯ বিজিবি’র সদস্যরা এক অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৪৯৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট আটক করেছে।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টার সময় ৫৯ বিজিবি’র তেলকুপি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় একজন চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে উক্ত বস্তা তল্লাশী করে ভারতীয় নেশাজাতীয় ৪৯৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট আটক করে বিজিবি’র সদস্যরা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছে।
