ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯
logo
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

গৌরীপুরে নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার ও ঘটনার দলীয় তদন্তপূর্বক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে স্থানীয় নাপ্তের আলগী বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর গৌরীপুর পৌর শহরে নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেকটি সমাবেশের আয়োজন করা হয় ১ কিলোমিটার দূরে গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে। ওই সমাবেশের শেষ পর্যায়ে নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের আহত করা হয়। ওই ঘটনার জের ধরে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনসহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুঈদ আহমেদ মিতু, ওয়ায়েস আক ক্বরনি রিয়াদ, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলেট আহ্বায়ক জুয়েল মিয়া, যুগ্ম আহ্বায়ক রশিদ মিয়া, যুবদল নেতা আতিকুল ইসলাম, বিএনপি নেতা মনসরুল আমিন হেলাল, আব্দুল হামিদ খোকন, মেহেদি হাসান লিটন, রতন সরকার প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram