ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2025

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্যা নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিবচর পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে একটি মটর শোভাযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী বলেন, আমি মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে তাতে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন। কারণ আমি দুঃসময়ে দলের সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে ও থাকবো। আমি শিবচরের জনগণের ভালোবাসায় সত্যিই মুগ্ধ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমি মাদারীপুর-১ আসনের উন্নয়নের জন্য কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি এমদাদুল হক খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার, বিএনপির নেতা রুবেল খান, সরকারী বরহামগঞ্জ কলেজের সাবেক জিএ খলিল মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram