ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2025

নবীনগরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার-৩

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গণি শাহ মাজার সংলগ্ন রেস্তোরাঁয় গুলাগুলির ঘটনায় পুলিশ ও র‍্যাবের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান- মামলার এজাহারভূক্ত দুজনসহ মোট তিনজনকে পুলিশ ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিশেষ অভিযানে গতকাল (১৯/১১/২৫) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- বড়িকান্দি গ্রামের আতিকুর রহমান হৃদয় (২৮) পিতা- মো.মালন মিয়া, নুরজাহানপুর গ্রামের সাইমন (২০) পিতা- আনারুল মিয়া, থোল্লাকান্দি গ্রামের মো.বাবলু মিয়া(২০) পিতা- মো.আমির মিয়া।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থোল্লাকান্দি গ্রামের গণি শাহ মাজার সংলগ্ন রেস্তোরায় গুলাগুলির ঘটনায় নুরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক এর ছেলে শিপন মিয়া, হোটেলের কর্মচারী ইয়াছিন ও নুরে আলম গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় মনেক ও তার দল থোল্লাকান্দি তালতলা মোড়ে এমরান হোসেনের বাড়িঘর ও অফিসে হামলা চালায় ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় শিপন এবং পরদিন হোটেল কর্মচারী আলমনগর গ্রামের মো. ইয়াছিন পিতা- সফিকুল ইসলাম মৃত্যুবরণ করে। এ ঘটনার ৫ দিন পর নবীনগর থানায় মনেক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ও থোল্লাকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান বাদী হয়ে দুটি মামলা করে।

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী বলেন- পাল্টাপাল্টি এ হামলার ঘটনায় নবীনগর থানায় দুটি পৃথক মামলা হয়। ইতোমধ্যে একটি মামলায় (হত্যা) গত ১০ নভেম্বর র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুজনকে এবং পরে পুলিশ আরো দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন- "জোড়া খুনের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। হত্যা মামলায় চারজনের পর বুধবার রাতে আরো তিনজনসহ মোট সাতজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে"।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram