ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৪
logo
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

সুনামগঞ্জে দেড় কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, থ্রি পিস, কসমেটিক্স জব্দ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা দেড় কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি ও পাশের সুরমা নদী থেকে মালিকবিহীন অবস্থায় ১ টি ইঞ্জিন নৌকা, ভারতীয় এসব শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি পিস ও বিভিন্ন ধরনের ১৯৫ পিস কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিকে ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, মঈনপুর গ্রাম থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram