ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৭
logo
প্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৫

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করতে ব্যালটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করুন: আনিসুল হক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করতে ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক।

তিনি আরও বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন বুঝেশুনেই দিয়েছেন। তাই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি কথাগুলো বলেন।

আনিসুল হক আরও বলেন, আমাকে মনোনীত প্রার্থী করে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করে উপহার দিবেন।

উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আনিসুল হক বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন, ৩১ দফার কথা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে, ৩১ দফাই দেশের কৃষক, শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের কথাসহ সকল বিষয়ের কথা বলা হয়েছে। সারা দেশের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও বড়দল উত্তর ইউনিয়নের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram