ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৫

মৌলভীবাজারের জুড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সানাবিল লাইব্রেরিতে ২০২৪ সালের জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রকল্পের সভাপতি অশোক রঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারিস মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তামিম আহমেদ। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী আশয়া আক্তার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram