ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৭
logo
প্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৫

তাহিরপুরে ১১শত কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের (উবশী জাতীয়) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, কামাল হোসেন রাফি, সওকত হাসান, মনিরাজ শাহসহ গন্যমান্য ব্যক্তিগণ ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ৭টি ইউনিয়নের ১১ শত কৃষককে বোরো(উবশী জাতীয়) বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষককে উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, বিনামূল্যে দেয়া বীজ ও সার কৃষকগণ সঠিক ভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভান্ডার যোগান দিতে পারবে। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram