ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

সুনামগঞ্জে হাসপাতাল কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

এসময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বক্তারা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে হাসপাতাল পরিচালকের তত্ত্বাবধানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, হাসপাতালে দালালদের অনুপ্রবেশ বন্ধ করা, হাসপাতালের ভিতরের সকল সিসি ক্যামেরা সচল করা, হাসপাতালের অভ্যন্তরে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা, সমস্ত হাসপাতালের ভিতরে ইন্টার টেলিকমের সংযোজন করা, হাসপাতালের প্রতি তলায় নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা।

এ সময় আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মোঃ বুরহান উদ্দিন, হাজেরা সুলতানা স্বর্ণা দাস, মেডিকেল টেকনিশিয়ান রুম্মান মিয়া, সাদেক মিয়া প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram