ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2025

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পিকআপ–ভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পিকআপের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাউতনগর বাজার থেকে কাঁঠালডাংগি যাওয়ার পথে মিজান পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ সড়কের বিপরীত দিক থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক যারদিশ (৫৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যারদিশ হরিপুর উপজেলার আমলডাংগা কামারপুকুরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হোসেনগাঁও ইউনিয়নের চরোল পাড়ায় বসবাস করছিলেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, দুর্ঘটনার পর পিকআপচালক গাড়িসহ পালিয়ে গেছে। এখনো গাড়িটি উদ্ধার ও চালককে শনাক্ত করা যায়নি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram