ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2025

আড়াইহাজারে এক রাতে ৮ বাড়ী লুট, ২ বাড়ীতে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ৮ বাড়ীতে লুটপাট ও ২ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনা গুলো ঘটেছে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা ও রায়পুরা গ্রামে। লুটেরা ও ডাকাত দল প্রতিটি বাড়ী থেকে সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে উচিৎপুরা গ্রামে একটি সংঘর্ষের ঘটনা পরিদর্শনে গিয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনের গাড়ী ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আড়াইহাজার থানায় একটি পুলিশ এ্যসাল্ট মামলা হওয়ার পর থেকে ওই এলাকার পুরুষ লোকজন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই মাঝে মাঝে অপরিচিত কিছু লোকজন ওই এলাকায় গিয়ে লোকজনদেরকে বাড়ীতে না থাকার জন্য হুমকী দিয়ে আসে। ভয়ে লোকজন বাড়ী ঘর তালাবদ্ধ করে পালিয়ে থাকার সুযোগে সোমবার দিবাগত রাত অনুমান ১টার দিকে প্রায় ৩০/৪০ জনের একদল সশস্ত্র লোক ওই গ্রামে গিয়ে ওই গ্রামের আনোয়ার, বাবুল মিয়া, আমানুল্লাহ, এবাদুল্লাহ, মোশারফ, নুরু মিয়া, মানিক এবং সাত্তারের বাড়ী ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।

অপরদিকে একই দিন দিবাগত রাত অনুমান ২টার দিকে পার্শ্ববর্তী রায়পুরা গ্রামে কফিলউদ্দিনের ছেলে আবুল, সোহেল, বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল আক্রান্ত পরিবার গুলোর সদস্যদেরকে মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুটে নেয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, পুলিশ এ্যসাল্ট মামলার আসামীরা এলাকায় প্রবেশ করার জন্য নিজেরাই লুটপাটের ঘটনার নাটক সাজিয়ে থাকতে পারে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram