

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীদের পক্ষে শিবির কাজ করবে। যারা জুলাই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে তাদেরকেই ইসলামী ছাত্রশিবির সমর্থন দিবে।
বিগত দিনে শিবিরের উপর চরম জুলুম নির্যাতনের অত্যাচারের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, এখন আর কোন অন্যায় অত্যাচার সহ্য করা হবে না। ইতিমধ্যেই জনগণ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস বিজীয়ের মাধ্যমে।
শিবির একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। এখানে কুরআন-হাদীসের চর্চা ছাড়াও বিজ্ঞান, আইটি সহ সকল বিষয়ে জ্ঞান অর্জন করে শিবির নেতাকর্মীরা। ২৪ এর স্বপ্ন বায়স্তবায়নে যারা বিরোধিতা করছে সেইসব বিএনপি নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে জুলায়ের ঐক্য নষ্ট হয়ে গেছে। এদের ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিশাল জনশক্তি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ, ইসলামী ছাত্রশিবি ঢাবি শাখার সেক্রেটারি ও ডাকসুর নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান।
জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাড. মানুনুর রশিদ ও জামায়াত মনোনিত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাও: আনোয়ার হোসেন, সদর আমীর মাও: ইমরান হোসাইন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এ্যাড. আসলাম হোসাইন, শিবিরের জেলা অফিস সেক্রেটারি তারেক ইসলাম, বাইতুলমাল সম্পাদক মোরর্শেদুল ইসলাম, এইচআরডি সম্পাদক ফরহাদ হোসেন, সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন, শহর সভাপতি এমরান হোসেন, সরকারি কলেজ সভাপতি পিয়ারুল ইসলাম, সদর পূর্ব সভাপতি রাকিব, উত্তর সভাপতি ইব্রাহিম খলিল, দক্ষিন সভাপতি জুলকার নাইন, পাঁচবিবি উপজেলা পূর্ব সভাপতি হোসরাব হোসেন, পশ্চিম সভাপতি আব্দুল মুকিত, ক্ষেতলাল উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন, আক্কেলপুর উপজেলা সভাপতি রাইহান ইসলাম, হানাইল মাদ্রাসা সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের আহবানে একটি সুখী সমৃদ্ধ আধুনিক মানবিক বাংলাদেশ গড়তে জয়পুরহাটের দুইটি আসনের বিজীয়কে সুনিশ্চিত করতে শিবির নেতাকর্মীদেরকে কুরআনের সংসদ প্রতিষ্ঠায় সকল শ্রেণিপেশার মানুষের মাঝে কাজ করতে হবে।
ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখার সেক্রেটারি ও ডাকসুর নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান বলেন, সুন্দর সমাজ গঠনে জুলাই ২৪ এর স্বপ্ন বাস্তবায়নে শিবির নেতাকর্মীদেরকে জুলাই গণআন্দোলনের ন্যায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
