ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

শহীদ সন্তানের হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি—ড. ইউনুসের ওপর আস্থা পরিবারের

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ: জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শান্তর বাবা জাকির হোসেন জানিয়েছেন, সন্তানকে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়, তবে তার হত্যার রায় যেন দ্রুত কার্যকর হয়—এটাই এখন পরিবারের একমাত্র দাবি। তিনি বলেন, “মনকে কিছুটা শান্তি দিচ্ছি যে সন্তানের অন্যায় হত্যার বিচার হয়েছে। এখন অপেক্ষা রায় বাস্তবায়নের।”

জাকির হোসেন আরও বলেন, আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনুসের সক্ষমতার ওপর তাঁদের বিশ্বাস রয়েছে। তার ভাষায়, “ড. ইউনুস চাইলে অবশ্যই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব। আমরা এ বিষয়ে ড. ইউনুসের ওপর ভরসা রাখতে চাই।”

পরিবারের দাবিতে এলাকায় নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। শহীদ শান্তর স্বজনরা দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram