ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

কমলগঞ্জে চক্ষু শিবিরে বিনামূল্যে শতাধিক রোগীর চিকিৎসা প্রদান

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চক্ষুশিবিরে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজকর্মী হিফজুর রহমান বক্স, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ডা. মোজাহের হোসেন প্রমুখ।

চক্ষু ক্যাম্পে তিন শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য ৫০ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাদের বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram