

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: “রোগ হলে চিকিৎসা করবো? না, রোগমুক্ত জীবন গড়বো” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচির ৪র্থ দিনে ফরিদপুরের মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক সালেহীন সোয়াদ সাম্মীর সঞ্চালনায় দুপুর ১২টায় মধুবন শপিং মলের ৩য় তলায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল।
এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির এডহক কমিটির সদস্য সচিব অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী ডায়াবেটিক সমিতির দাতা সদস্য মৃধা মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম নজরুল ইসলাম, সমিতির পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু, সমিতির সিনিয়র সদস্য আব্দুল মালেক শিকদার, সহসভাপতি মোঃ আক্তার হোসেন মুন্সী, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ আবুল বাশার বাদশাসহ প্রমুখ।
আলোচনা সভা পরবর্তী উপজেলার ২০২৫ এইচএসসি পাসে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস প্রদান ও বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়েছে।
