ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

মদনে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়েউড়া গ্রামে সোমবার পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু খাদিজা আক্তার তিয়শ্রী ইউনিয়নের বাড়েউড়া গ্রামের চৌহান খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল ছোট্ট শিশু খাদিজা। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর এমন ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের প্রতি বাড়তি নজরদারির আহবান জানিয়েছেন স্থানীয়রা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram