ঢাকা
logo
প্রকাশিত : November 17, 2025

মাদারীপুরের রাজৈরে আলোচিত ৬ বছরের শিশু ধর্ষণকারী গ্রেপ্তার

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে আলোচিত ৬ বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষক সুজন বেপারী (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। রোববার (১৬ নভেম্বর) রাতে তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়। পরে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিকে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধর্ষক সুজন রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের জলিল বেপারীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল ১০ টার দিকে শিশুটিকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিং-এ নিয়ে ধর্ষণ করে এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি। তাকে চিকিৎসার জন্য প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শিশুটির মা বাদি হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগেই পালিয়ে যায় ধর্ষক সুজন।

পরবর্তীতে রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মাদারীপুর র‍্যাব-৮ ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্প র‍্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার দিগনগর বাঘাদিয়া এলাকা থেকে তাকে আটক করে এবং রাতে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান বলেন, গ্রেপ্তার আসামিকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram