ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2025

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় খোদেজা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহী। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিন সন্তানের জননী দিনমুজুর খোদেজা বেগম (৭০) পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতাপ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। মোটরসাইকেল চালক আবু সামা (২৮) ও আরোহী ইসমাইল হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপিনাথপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। তারা নাটোরের দর্শনীয় স্থান উত্তরা গণভবন ও রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

খোদেজার ননদ সুফিয়া বেগম জানান, রসুন লাগানো কাজের খোঁজে তারা নয়াবাজার এলাকায় এসেছিলেন। রাস্তা পাড় হতে গিয়ে তার ভাবী মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা লুনা তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল জব্দ করে চালক ও আরোহীকে হেফাজতে নেয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram