ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার আসামি হিরণ মেম্বার গ্রেফতার

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বরগুনা জেলা কার্যালয় ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি হিরণ মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই মোস্তফা কামাল ও এসআই মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করেন।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা উল্লেখ করে ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ওই দিন বেলা ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন, যাতে ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা আজ বরগুনা জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহার নামীয় ১২৯ নম্বর আসামি ২নং গৌরীচন্না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম হিরণকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram