ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি

যশোর প্রতিনিধি: যশোরের বিভিন্ন কলেজ কর্মবিরতি কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে আজ রোববার সকাল ১০টা থেকে নিজ নিজ কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি।

তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের সকলের পদোন্নতি চান। তাদের দাবি সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। এজন্য দাবি আদায়ে আজ থেকে দেশের সকল সরকারি কলেজে নো-প্রমোশন, নো-ওয়ার্ক কর্মসূচি পালন করছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram