ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2025

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

ফেনী শহরের মুক্তবাজারে জুলাই-আগস্টে নিহতদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়।

ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ফেনীর এ ক্যাটাগরী আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেয়া হয়েছে। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এ সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram