ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৪
logo
প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৫

ইসলামী ছাত্রশিবির বরণ করলো নবীন রাবিয়ানদের

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হ‌ওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টাই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

সেখানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক। এবং ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ উদ্ভাবনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, নবীনরাই আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় নবীনদের ফুলের মতো চর্চা করে। নবীন বরণ করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করার জন্য‌ও আমাদের ভাইরা জীবন দিয়েছেন। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে আছি ও থাকবো। 

চাকসু সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম রনি বলেন, জুলাই পরবর্তী সময়ে আমরা যে রাষ্ট্র বা ক্যাম্পাস প্রত্যাশা করেছিলাম। তা এখনো বিনির্মাণ করতে পারি নি। কারণ হিসাবে তিনি জুলাই নেতৃত্বাধীন নেতা কর্মীদের দূর্নীতির সাথে যুক্ত থাকার বিষয় উল্লেখ করেন। 

তিনি আর‌ও বলেন গত জুলাইয়ে বুলেটের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা ব্যক্তিরাও এখন দূর্নীতির মধ্যে জড়িয়ে বিভিন্ন মতাদর্শে বিভক্ত হয়ে গেছে। আমরা বিশ্বাস করেছিলাম তাদের হাত ধরে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে তাদের বর্তমান কার্যক্রম দেশবাসী কে হতাশ করেছে।

ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, রাবি সব সময় ফ্যাসিবাদের চোখে চোখ রেখে চলে। তাদের দমন করতে রাবিয়ানদের উল্লেখযোগ্য ভূমিকা সব সময় পরিলক্ষিত হয়ে আসছে। নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে তোমারা নিজেদেরকে সঠিক ভাবে তৈরি কর। 

এছাড়াও তিনি বলেন, এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তোমরা নেতিবাচক সব কিছু এড়িয়ে চলবে। আজকের নবীনরাই কাল আমাদের দেশীয় শক্তি হিসেবে প্রতিনিধিত্ব করবে। 

উপ-উপাচার্য মাইন উদ্দিন বলেন, আবেগ নিয়ন্ত্রণে রেখে আগাতে হবে। খারাপ ভালো জেনে বুঝে গ্রহণ করতে হবে। তোমাদের কাছে অনুরোধ থাকবে মাদক থেকে দূরে থাকবে। তোমরা শুধু তোমাদের পরিবারের আশা নয়, দেশের সকল মানুষের আশার প্রতীক। 

উল্লেখ্য নবীন শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ সহ আরো বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram