ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২২
logo
প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৫

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ এবং দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ডিউটি পালনকালে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram