ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2025

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে ১৭ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কেরণখাল ইউনিয়নের কাঠবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তিতাস উপজেলার খানবাড়ি গ্রামের খোরশেদ আলম এর ছেলে ফারুক প্রকাশ জজ মিয়া (৩৭), চান্দিনা উপজেলার নরিতলা গ্রামের আবেদীন মিয়ার ছেলে বাবুল প্রকাশ সেলিম (৪৮), ছাইকট গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আব্দুর রশিদ (৫৫), কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ড পাথুরিয়াপাড়ার এর অভিনাশ চন্দ্র সরকার এর ছেলে সুজন চন্দ্র সরকার (২৫)। অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিবি জানায়, ফারুক ওরফে জজ মিয়ার বিরুদ্ধে ১৭টি, বাবুলের বিরুদ্ধে ০১টি এবং রশিদের বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram