ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫

জুড়ীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে কৃষ্ণনগর এলাকায় এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা মাপা এবং চক্ষু পরীক্ষা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার অশোক কুমার সাহা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক শামসুন্নাহার, রঞ্জু রাজভরসহ অনেকেই।

ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমন এক রোগ যা স্বাস্থ্য শিক্ষাই এর প্রধান চিকিৎসা। যথাযথ স্বাস্থ্য শিক্ষা পেলে যে কোন ডায়াবেটিস রোগী চিকিৎসকের ওপর নির্ভর না হয়েও দীর্ঘদিন ভালভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে। শতকরা ৭০ ভাগ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। ইচ্ছে থাকলেই তা প্রতিরোধ সম্ভব। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও মহামারী আকারে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে। এখন মানুষের মধ্যে ডায়াবেটিসের ওপর সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিস যে হারে বাড়ছে তাতে আমাদের এখনই এ রোগ প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আর যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সচেতন করে তুলতে হবে। যাতে তারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে সুস্থ, স্বাভাবিক ও কর্মঠ জীবনযাপন করতে পারেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram