ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2025

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কৃষি কলেজের সাবেক ভিপি ইশতিয়াক আহমেদ জুয়েলের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন খোকন, সদস্য রিয়াজ হোসেন, মোহাম্মদ হিরন বেপারী, রিপন হোসেন, মোঃ মোশারফ, শিহাব খান, আলামিন, জাকারিয়া সেতু ও মাইনুল খান।

এছাড়া বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুবায়ের হোসেন, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram