ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫

জয়পুরহাটে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্ররিরোধে জামায়াতের অবস্থান কর্মসূচি

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্ররিরোধে জয়পুরহাট শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজপথে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে জামায়াত নেতাকর্মীরা দলে দলে যোগদান করে অবস্থান কর্মসূচিতে। এরপর বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে জেলা আমীর বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র নসাৎ করে দিতে হবে। ফ্যাসিবাদ আবারও হিংস্র রুপ নিয়ে অগ্নিসংযোগ, গুপ্ত হামলা করাসহ নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। এ অপশক্তিকে প্রতিহত করতে হবে সে জন্য প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। তিনি সকল ফ্যাসিবাদী দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram