ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2025

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ও গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের গ্রামীণ ব্যাংক উলপুর শাখায় ও জেলা সদরের গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কে বা কারা। এতে গ্রামীণ ব্যাংক উলপুর শাখায় কোন ক্ষতি না হলেও গণপূর্ত অফিসের একটি পিকআপ গাড়ী পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে শহরের মডেল স্কুল রোডে গণপূর্ত অফিস ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকে বেশ কয়েকটি হাতে বানানো প্রেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া রাতের বেলা ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যাহত করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেআ, গোপালগঞ্জ জেলা সদরের আইনশৃংখলা স্বাভাবিক রয়েছে।

গণপূর্ত অফিস জানায়, ভোর রাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের।

সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ২টার পরে কে বা কারা গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ৫/৬ টি হাতে বানানো পেট্রোল বোমা ছুড়ে মারে। একটিতে আগুন ধরে গেলে তারা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram