ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2025

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা আটক, লালমনিরহাটে গ্রেফতার ৯

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ ও সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে গাজীপুর সদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় স্থানীয় জনতা ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ জব্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

এদিকে, লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।' ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের নামে রয়েছে একাধিক মামলা। আজ সকালে তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram