ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

তাহিরপুরে যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দার আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বাদাঘাট বাজার বনিক সমিতির সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদাঘাট বাজারের সাথে নিজ বাসা থেকে আটক করে পুলিশ।

আটক সেলিম হায়দারের স্ত্রী একজন শিক্ষক। যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, কোন অনুমতি ছাড়াই পুলিশ ঘরে ঢুকে আমার স্বামীকে আটক করে নিয়ে চলে গিয়েছে। জানামতে আমার স্বামীর বিরুদ্ধে কোন মামলা নেই, ওয়ারেন্টও নেই।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তাহিরপুর থানায় করা এক নাশকতার মামলার আসামি তিনি, এজন্য তাকে আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram