ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2025

যশোরের মণিরামপুরে পরিত্যক্ত স্থানে ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের সিরালী মদনপুর গ্রামে পরিত্যক্ত একটি দোকানঘরের পাশ থেকে ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী শাকিল হোসেন কাজ করার সময় বাবুর মোড় এলাকার ইন্তাজের পরিত্যক্ত দোকানের বাইরে কাঠের নিচে গুলির খোসাগুলো দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমানকে জানান। পরে তিনি থানায় খবর দিলে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা জব্দ করে।

মণিরামপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত গুলিগুলো পূর্বে ব্যবহৃত ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram