ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪২
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

গাজীপুরে এক রাতে ৩ বাসে আগুন

গাজীপুরে এক রাতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

 মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে পৃথক তিন স্থানে আগুনের ঘটনা ঘটে।

জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়।

 জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক গিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসে আগুন দেয়। 

পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর রাত আড়াইটার দিকে নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 একই সময়ে জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে কয়েকজন যুবক আগুন দিয়ে পালিয়ে যায়। পরে একটি মার্কেটের নিরাপত্তা প্রহরীর দেওয়া খবরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক বলেন, গাজীপুরে এক রাতে তিনটি স্থানে পরিবহনে আগুনের খবর পাওয়া গেছে। আমরা তদন্ত করছে এসব কাণ্ডে কারা জড়িত রয়েছে। দ্রুত তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram