ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১২
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

হাটহাজারীতে দুই দিনে অজ্ঞাত এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড়ের পশ্চিমে মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচে ডোবা থেকে আনুমানিক ৬২ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার উপজেলার শিকারপুর ইউনিয়ন মদুনাঘাট এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়। একই দিন সকালে হাটহাজারী পৌরসভার পশ্চিম আলমপুর গ্রামে পুকুরের পাড়ে আনুমানিক ৫৫ বছর বয়সী আরেক পুরুষের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা লাশ দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এখনো একটিরও কোনো পরিচয় মেলেনি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল ও আজ দুই দিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram