

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাভিশন ও কালবেলার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সভাপতি ও নিউজ টুয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সফিকুল আলম (ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক সমকাল), সহ-সভাপতি সামসউদ্দীন চৌধুরী কালাম (দৈনিক করতোয়া), সহ-সভাপতি সাইদুজ্জামান রেজা, (নাগরিক টিভি), যুগ্ম সম্পাদক লুৎফর রহমান (এখন টিভি ও কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ (বিজয় টিভি), কোষাধ্যক্ষ ইকবাল বাহার (দৈনিক আমার বার্তা), দপ্তর সম্পাদক বদরুদ্দোজা প্রধান বাধন (দৈনিক লোকায়ন), সাহিত্য, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আবু নাঈম (বাসস ও রাইজিং বিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সম্রাট হোসাইন (দৈনিক ইনকিলাব), সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক আবু সালেহ মো. রায়হান (ডিবিসি ও প্রতিদিনের বাংলাদেশ), পরিবেশ ও পর্যটন বিষয় সম্পাদক সাবিবুর রহমান সাবিব (দৈনিক মানবজমিন), কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক (আলোকিত উত্তর) ও রফিকুল ইসলাম (৭১ টিভি)।

