ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১০
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

লালপুর থানার ভেতর থেকেই মোটরসাইকেল চুরি

সজিবুল হৃদয়, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানার ভেতর থেকেই থানার বাবুর্চির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানার ভেতরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানার রান্নাঘরে দায়িত্ব পালনকালে বাবুর্চি আমিরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়।

থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শুরুর আগে আমিরুল তাঁর পালসার মোটরসাইকেল থানার গ্যারেজের সামনে রেখে যান। কিছুক্ষণ পর বাইরে এসে দেখতে পান, মোটরসাইকেলটি নেই। পরে বিষয়টি তিনি থানার কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে কে বা কারা মোটরসাইকেলটি নিয়ে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। লালপুর থানার ওসি বলতে পারবেন। তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram