ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2025

হবিগঞ্জে ৩৫টি ঝুঁটি শালিক পাখিসহ শিকারের ফাঁদ উদ্ধার

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ এলাকা থেকে ৩৫টি ঝুঁটি শালিক পাখিসহ শিকারের ৪ কেজি ওজনের (নেট) ফাঁদ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাখি ও ফাঁদ উদ্ধার হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেন।

তিনি জানান, বিভাগীয় কর্মকর্তা মোঃ আবুল কালামের নির্দেশনায় অফিস স্টাফসহ আহম্মদাবাদ এলাকায় গিয়ে পাখি ও শিকারের ফাঁদ উদ্ধার করেছি। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। উদ্ধার করা ফাঁদগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আজিজুল হক নাসির ও স্থানীয় বন্যপ্রাণী রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram