ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৬
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

গফরগাঁওয়ে বিদেশে পড়াশোনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে পড়াশোনা বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা দুপুরে গফরগাঁও সরকারি কলেজ হল রুমে প্রফেসর আবু ইউসুফ মো. শহিদুল্লাহর সভাপতিত্বে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আব্দুল্লাহ-আল-মামুন। সেমিনারে বক্তব্য রাখেন রয়েল প্যাসিফিক এডুকেশনের পরিচালক পাভেল সরকার, গফরগাঁও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডো ভয়েজ এর কর্ণধার মোহাম্মদ আপেল মাহমুদ।

এডো ভয়েজ ও রয়েল প্যাসিফিক এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মিডিয়া পার্টনার ছিলেন পূবালী ব্যাংক গফরগাঁও শাখা ও জাতীয় দৈনিক খোলাকলম প্রতিদিন।

শিক্ষা বিষয়ক সেমিনারে অস্ট্রেলিয়া, দক্ষিণ কুরিয়া, যুক্তরাজ্য(UK) ও ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য সঠিক দিকনির্দেশনা, ভর্তি ও স্কলারশিপ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়াও ভিসা প্রসেস ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এন.এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়ার চলমান ব্যবস্থা, শুধু খাতায় মুখস্থ লেখাপড়া নয়, সার্বিক জ্ঞান অর্জন করতে হবে। নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে বাহিরের চ্যালেঞ্জ নিতে হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হবে, তবেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram