ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2025

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: নিপুন রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি: জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করাই আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

নিপুন রায় বলেন, “দেশের জনগণ গত ১৬ বছর ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা আন্দোলনের মাধ্যমে জনগণের সেই মৌলিক ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারলেই গণতন্ত্রের ভিত্তি হবে দৃঢ়।”

“আমরা চাই—দেশের জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে। গণতন্ত্র মানে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার নিশ্চিত করা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান নাসের, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram