ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

উজিরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিভিন্ন অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার লস্করপুর বাজারে আজ মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে বাজারে খাদ্যপণ্যের মান ও সংরক্ষণ ব্যবস্থা যাচাইয়ের সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় চারটি দোকানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. ইলিয়াস উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উজিরপুর। সকাল ১১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে হাওলাদার ফুড প্রোডাক্টস-কে ৫,০০০ টাকা, সৈয়দ সেলিম স্টোর-কে ২,০০০ টাকা, রিমন স্টোর-কে ১,৫০০ টাকা এবং রফিক হোটেল-কে ১,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে দোকানগুলোর তদারকি শেষে ক্রেতা ও ব্যবসায়ীদের আইন সম্পর্কে অবহিত করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মূল লক্ষ্য হলো ক্রেতার স্বার্থ রক্ষা করা। আজকের অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। আমরা সবাইকে সতর্ক করেছি, যাতে ভবিষ্যতে কেউ একই অপরাধ না করে।”

এ সময় স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “এই ধরনের অভিযান হলে আমরা নিশ্চিন্তে বাজার করতে পারি। অনেক সময় দোকানদাররা মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করে, এখন তারা সতর্ক হবে বলে মনে করি।”

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলার অন্যান্য বাজারেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram