

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে বায়ার ক্রপসায়েন্সের এরাইজ আই.এন.এইচ ১৬০১৯ জাতের ধান নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকুনুজ্জামান।
এছাড়াও বায়ার ক্রপ-সায়েন্সের উর্ধতন কর্মকর্তা কৃষিবিদ রাশেদ উল ইসলাম, কৃষিবিদ চন্দন কুমার মিত্র, মোস্তাকিম, কৃষিবিদ তরিকুল ইসলাম এবং কৃষিবিদ হাবিবুল বাশারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মো. আরিফুর রহমান বলেন, “এ জাতের ধান চাষে কৃষকরা আমন মৌসুমে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন এবং ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে অবদান রাখতে সক্ষম হবেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকুনুজ্জামান বলেন, “এরাইজ আই.এন.এইচ ১৬০১৯ ধানের জীবনকাল ১২০ থেকে ১৩০ দিন হওয়ায় যে জমিতে আগে একটি ফসল হতো, সেখানে এখন কৃষকরা দুইটি ফসল উৎপাদন করতে পারবেন।”
মাঠ দিবসে শতাধিক কৃষক অংশ নেন। তারা জানান, বিঘাপ্রতি ২৩–২৪ মণ ধান পেয়েছেন চাষিরা, যা তাদের প্রত্যাশার চেয়েও বেশি।
