ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১০
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

শান্তিগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় বোরো (উফশী) ধান ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ২৮শত কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, উমায়েদ নূরসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram