ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২২
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

কলাপাড়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৃথকভাবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বড় বালিয়াতলী এলাকার নুর হোসেনের মেয়ে তাইবা (২) এবং চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়ী ৭নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে তাসমিয়া (৭)।

মঙ্গলবার সকাল ৮ টা ও সকাল ১১ টায় পৃথক এই দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মেয়ের চাচা মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার সকালে বাড়ি উঠানে বসে তাইবা খেলছিল। পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন ১১ টার দিকে চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া এলাকায় নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সাত বছরের শিশু তাসমিয়া। কিছুক্ষণ পর পুকুর থেকে চাচা মামুন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু সেখানেও চিকিৎসক তাসমিয়াকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram