ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যু

তৈয়্যবুর রহমান (তুহিন), চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকালে চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে ভাগ্যক্রমে বেঁচে যান অপর ৩ সহপাঠী।

নিহতরা হলেন, চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান ও আলীগাঁও এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র যুবায়েদ ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জনতাবাজারে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরছিলেন তারা। বাড়ী ফেরার সময় দুষ্টামির ছলে দুই সহপাঠী রাস্তার পাশে ক্ষেতের কিনারে যায়। স্থানীয় জনৈক কৃষক জাহাঙ্গীর মহাজন তার ক্ষেতে ইদুর মারার জন্য ফাঁদ পেতে রাখেন। তার পেতে রাখা ফাঁদে বৈদুতিক সংযোগ দেয়া ছিল। এমন সময় জিহান ও যুবায়েদ ইদুর মারার পাতা ফাঁদ থেকে বিদ্যুতায়িত হন। তাদের সাথে থাকা অপর সহপাঠীদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। এরপর তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক জিহান ও যুবায়েদকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। জিহান ওমরপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে এবং যুবায়েদ একই এলাকার রিয়াজের ছেলে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করে এসেছে। এখনও কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি, পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram